বুধবার, ১৩ মার্চ, ২০১৩

এডোবি ইলাষ্ট্রেটর ইন্টারফেস

এক

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

বিশ্বের বৃহত্তম সফট্ও্য়্যার ডেভেলপকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান এডোবি ইনকরপোরেটেট লিমিটেড কতৃক বাজারজাতকৃত ও ডেভেলপকৃত বিখ্যাত গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার এডোবি ইলাষ্ট্রেটরের এই অধ্যায়ে আপনাদের সাগত জানাচ্ছি। এ সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইন্সটল করা থাকলে আমরা এটিকে পেতে পারি। Start মেনুতে গিয়ে All Program এ ক্লিক করে আমরা ইলাষ্ট্রেটর সিএস অথবা আমাদের কম্পিউটারে যে Version আমরা ইন্সটল করেছি তা ক্লিক করে রান করব। এডোবি ইলাষ্ট্রেটর সফটওয়্যারটি রান হওয়ার পর মূল ইন্টারফেস তৈরী করার জন্য প্রাথমিক ধাপটি আমরা কিছুক্ষনের মধ্যে দেখব। সফটওয়্যারটি রান হওয়ার পর আমরা প্রাথমিক যে সেটিং করে নেব তা নিম্নরুপ:

Adobe IllustratorCS সফটওয়্যারটি রান হওয়ার পর উপরোক্ত অবস্থায় দেখা যাবে এবং একটি ডায়ালগ বক্স আসবে। এখানে তিনটি অপশন রয়েছে তার প্রথমটি হল New Document । এই সফটওয়্যারটি রান হওয়ার সাথে সাথে আমরা কোন নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করব কিনা তা বুঝায়। যদি আমরা কোন নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে New Document এ ক্লিক করব। দ্বিতীয়টি হল New from Template । Adobe Illustrator সফটওয়্যারটি রান হওয়ার পর এই সফটওয়্যারের ভেতরে Default ভাবে কিছু Template থাকে। তা নিয়ে কাজ করতে চাইলে New from Template এ ক্লিক করতে হবে। আমরা যদি Adobe Illustrator এ একবারে নতুন পর্যায়ে কাজ শুরু করতে চাই তবে New Document এ ক্লিক করতে হবে। আর যদি আগের কোন File সেভ করা থাকে তবে তা Open করার জন্য Open Document এ ক্লিক করব। আমরা Adobe IllustratorCS ইন্সটল করার পর সাধারণত নতুন Document নিয়েই কাজ করা হয় সেক্ষেত্রে New Document এ ক্লিক করার সাথে সাথে নিম্নোক্ত ডায়ালগ বক্সটি ওপেন হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ। আপনার মন্তব্যে আমার উৎসাহ আরোও বেড়ে গেল লেখার প্রতি।