এক
এডোবি ইলাষ্ট্রেটর ইন্টারফেস
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিশ্বের বৃহত্তম সফট্ও্য়্যার ডেভেলপকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান এডোবি ইনকরপোরেটেট লিমিটেড কতৃক বাজারজাতকৃত ও ডেভেলপকৃত বিখ্যাত গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার এডোবি ইলাষ্ট্রেটরের এই অধ্যায়ে আপনাদের সাগত জানাচ্ছি। এ সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইন্সটল করা থাকলে আমরা এটিকে পেতে পারি। Start মেনুতে গিয়ে All Program এ ক্লিক করে আমরা ইলাষ্ট্রেটর সিএস অথবা আমাদের কম্পিউটারে যে Version আমরা ইন্সটল করেছি তা ক্লিক করে রান করব। এডোবি ইলাষ্ট্রেটর সফটওয়্যারটি রান হওয়ার পর মূল ইন্টারফেস তৈরী করার জন্য প্রাথমিক ধাপটি আমরা কিছুক্ষনের মধ্যে দেখব। সফটওয়্যারটি রান হওয়ার পর আমরা প্রাথমিক যে সেটিং করে নেব তা নিম্নরুপ:
Adobe
IllustratorCS সফটওয়্যারটি রান হওয়ার পর উপরোক্ত অবস্থায় দেখা যাবে এবং
একটি ডায়ালগ বক্স আসবে। এখানে তিনটি অপশন রয়েছে তার প্রথমটি হল New
Document । এই সফটওয়্যারটি রান হওয়ার সাথে সাথে আমরা কোন নতুন ডকুমেন্ট
নিয়ে কাজ করব কিনা তা বুঝায়। যদি আমরা কোন নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাই
তাহলে New Document এ ক্লিক করব। দ্বিতীয়টি হল New from Template । Adobe
Illustrator সফটওয়্যারটি রান হওয়ার পর এই সফটওয়্যারের ভেতরে Default ভাবে
কিছু Template থাকে। তা নিয়ে কাজ করতে চাইলে New from Template এ ক্লিক
করতে হবে। আমরা যদি Adobe Illustrator এ একবারে নতুন পর্যায়ে কাজ শুরু করতে
চাই তবে New Document এ ক্লিক করতে হবে। আর যদি আগের কোন File সেভ করা
থাকে তবে তা Open করার জন্য Open Document এ ক্লিক করব। আমরা Adobe
IllustratorCS ইন্সটল করার পর সাধারণত নতুন Document নিয়েই কাজ করা হয়
সেক্ষেত্রে New Document এ ক্লিক করার সাথে সাথে নিম্নোক্ত ডায়ালগ বক্সটি
ওপেন হবে।
উপরোক্ত ডায়ালগ বক্সের এ অংশে দেখতে পাচ্ছি Name Box । Name Box এ Default ভাবে আমরা দেখতে পাচ্ছি Untitled-1 নামে দেখা যাচ্ছে। আমরা আমাদের প্রয়োজনে যে নামে ফাইলটি দেখতে চাই সে নামে পরিবর্তন করে নিব। এখানে না লিখলেও পরবর্তীতে ফাইলটি সেভ করার সময় এর নাম পরিবর্তন করেও সেভ করতে পারি। Name বক্সে নাম দেওয়ার পর আমরা সাইজ দিব। আমরা আমাদের প্রয়োজন মত পেইজের সাইব নিব।
উপরোক্ত
ডায়ালগ বক্সে দেখা যাচ্ছে A4, Letter, Legal, Tabloid, A3, B5, B4, Custom
ইত্যাদি সাইজ রয়েছে। তা থেকে আমরা আমাদের প্রয়োজন মত সাইজ সিলেক্ট করে
নেব।
সাইজ
সিলেক্ট করার পর আমরা বিভিন্ন Units রয়েছে তা থেকে একটি Units সিলেক্ট করে
নিব। আমরা সাধারণত আমাদের ডিজাইনগুলোকে Inches তে করে থাকি। এখন আমরা
Units এ Inches সিলেক্ট করে নিব। Units সিলেক্ট করার পর Orientation এ আমরা
Landscape হবে না Portrait হবে তা নির্ধারণ করে নিব। আমরা বুঝার জন্য
উদাহরণ স্বরুপ Portrait নিলাম।
সর্বশেষ আমরা Color mode এ CMYK Color ও RGB Color Mode থেকে যেকোন একটি সিলেক্ট করব।
প্রিন্টিং
প্রেজেন্টেশন এর জন্য আমরা CMYK Color Mode সিলেক্ট করে নিব। আর যদি আমরা
তা প্রিন্ট না করি কম্পিউটার সফটওয়্যার, ডেক্সটপ প্রেজেন্টেশন অথবা
কম্পিউটার প্রেজেন্টেশন এর কাজে ব্যবহার করি তবে RGB Color Mode সিলেক্ট
করে নিব। আমরা উপরোক্ত সকল কিছু সিলেক্ট করার পর OK বাটনে ক্লিক করলে
নিম্নোক্ত পেজটি ওপেন হবে।
আমরা
উপরে এডোবি ইলাষ্ট্রেটর ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের ডিজাইনের
সুবিধার্থে বিভিন্ন টুলস এবং প্যালেট নিয়ে কাজ করব। নিচে আমরা টুলগুলো
দেখতে পাচ্ছি।
আমরা
কাজ করতে গিয়ে যে টুলগুলো দরকার হবে তা উপরের টুলবারে রয়েছে এবং ডান পাশে
কিছু প্যালেট রয়েছে আবার যদি আমরা স্ক্রিনে প্রয়োজনীয় কোন পেলেট না পাই
অথবা হারিয়ে যায় তবে
মেনু বারের Window Menu এর ভিতর অসংখ্য প্যালেট রয়েছে যেটি প্রয়োজন তা আমরা
এখান হতে নিব। এ টুল এবং প্যালেট দিয়ে কি কাজ করা হয় এখানে আলোচনা না করে
যেহেতু আমরা প্রজেক্ট ভিত্তিক আলোচনার মাধ্যমে শিখব
সেখানে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আলোচনা করব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ। আপনার মন্তব্যে আমার উৎসাহ আরোও বেড়ে গেল লেখার প্রতি।